কবি এমদাদ হোসেন চৌধুরী The Complete Archive

সব কবিতা

এখানে সংরক্ষিত আছে কবির সব কবিতা — ১৩টি — বিষয় অনুযায়ী বেছে পড়ুন। যেকোনো পাতায় ক্লিক করলে বড় করে পড়া যাবে।

দেশ

বাংলাদেশ

খেঁজুর গাছের
দেশ
সৌদি আরব ॥
আর—
তাল গাছের
দেশ,
বাবুই পাখীর
দেশ,
বাংলাদেশ ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
জীবনবোধ

চুপ

সব চুপ,
নয় নিঃচুপ ॥
কিছু চুপ,
সাশ্রয়ী চুপ ॥
কিছু চুপ মানে,
প্রশ্নের উত্তর ॥
মৌনতা-ও সম্মতির
এক ধরনের লক্ষণ ॥
কিছু চুপ,
মন সাংঘাতিক
কষ্ট বাড়ে যখন,
দিক পাশ
কিছুই না মানে ॥
আসল কড়া—
কে আপন, কে পর ॥
ভেতরের রাগ-অভিমান
ভাঙ্গিয়া করে চুরমার,
প্রকাশ করিতে
পারে না — আর ।
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
স্মৃতি

মন ভোলা

বয়সটা এইরকম ॥
মন ভোলা,
যাও পাখী, বলো তারে,
সে যেন, ভুলে না মোরে ॥
নিভাঁজ ও অসংখ্য
জিনিষগুলো — ঠিক
এই মুহূর্তে রেখে গেলাম,
পর মুহূর্তে খুঁজে পাই না ॥
তন্ন তন্ন করে,
খুঁজে হয়রান ॥
মনে হয়— ওরা
আমার মাঝে, লুকোচুরি খেলে,
মন ভোলা বুঝে আমি
হয়ত মোর পাখীকে বলি,
যাও পাখী বলো তারে
সে যেন, ভুলে না মোরে ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
ইতিহাস ও বাস্তবতা

মীরজাফর

সুযোগ থেকেই
বাঁশ মারে ॥
কাউকে আপন
ভাববেন না ॥
দিতে পারলে ভাল,
না পারলে
বাতিল খাতায় ॥
নবাব সিরাজ-উদ-দৌলার
পাশেই কিন্তু,
"মীরজাফর"— কাকা ছিল ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
ভক্তি

ভোরের সকাল

যে, কত সুন্দর?
যে, মধুর আযানের
ধ্বনি —
এর সময় শুনে
মুসল্লিদের পানে ছুটে ॥
ঝড়, বৃষ্টি, বাদল,
হাড় কাঁপানো শীত
সেই নামাজীকে
ধরে, ঘরে, রাখতে
পারে না ॥
আযানের ডাক
পৌঁছেছে কানে যার ॥
আমি কি
থাকিতে পারি, ঘরে ॥
এরাই আসল মুসল্লি,
এরাই খোদার প্রেমী পাগল ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
নারী দিবস

নারী

তুমিই নারী ॥
তুমি মা,
তুমি বোন,
তুমি অর্ধাঙ্গী,
তুমি সহধর্মিণী,
তুমি সহযোদ্ধা,
তুমি কবিতা ।
তুমিই সদা বিজয়িনী,
তুমিই প্রশংসার যোগ্যা ।
নারী দিবসের লাল
শুভেচ্ছা ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
বিশ্বাস

আল্লাহ

একটি আরবী
শব্দ — আল্লাহ ।
সবচেয়ে শক্তিধর
এক মানবের ভাষা,
নির্ভরশীল শব্দ,
বিশ্বাসের এক জায়গা ।
সব চলে গেলেও
মানুষের মাথার উপর থেকে
কখনও সরবে না —
বিশ্বাসীন সর্বাপেক্ষার ক্ষমতা,
যন্ত্রণায় নির্ভর করার
এক বিশ্বাসের স্থান
এই — আল্লাহ ।
মানুষ যত বিপদগ্রস্ত হোক
সাত সমুদ্র তের নদী পাড়ি
হতে হলেও একটি নাম
স্মরণে — নিস্তার মিলে ॥
আমাদের মাথার উপর
সব সময় ছায়ার মত দাঁড়িয়ে,
বড় ভালবাসেন মানবকে
এই "আল্লাহ" ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
সমকাল

ভাইরাল যুগ

পৃথিবীতে চলছে
নব যুগ —
ভাইরাল জ্বরের "যুগ" ।
কখন যে, কে
ভাইরাল হবে,
বলাই মুশকিল ॥
টুইটার, ফেইসবুকের যুগ,
পয়সা খরচ হয় না,
ভাইরাল হলে, পয়সা আসে ॥
কারিশমায় ভরা ॥
চোখ ধাঁধানো নেটের ভুবন ॥
মুহূর্তেই ভাইরাল ॥
সাবস্ক্রাইব আর লাইক-এর বন্যা ॥
আগে ছিল — "প্রচারে প্রসার"
বিজ্ঞাপন সংস্থার প্রচারের কারবার ॥
এখন — প্রচারই নিজের সাথে ॥
প্রচার কে ঠেকায়?
কখন যে, কার,
কাকে কি ভাল লাগে ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
জীবনবোধ

দাম্ভিকতা

দাম্ভিকতা,
অহংকার,
গরিমা — যা-ই বলেন,
সব মানুষের মাঝেই
নিহিত ॥
দম্ভের, বিভিন্ন রকমের
হয় ॥
১. অর্থ সম্পদের গরিমা
২. পদ পদবীর গরিমা
৩. ছেলে, মেয়ের উন্নতিতে গরিমা
৪. ভাল স্থানে, পাত্রস্থ করনে গরিমা
* সব অহংকারই খারাপ
তবে সবচেয়ে ছোট লোকী, নিম্নমানের
অহংকার হলো —
শারীরিক সৌন্দর্য এবং সুন্দর মুখের
শ্রী — এর অহংকার । যেখানে মানুষের
কোন হাত নেই, অথচ দাম্ভিকতায় ভরা ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
১০ স্মৃতি

গাঁয়ের বন্ধুর বাড়ী

বর্ষাকালে বন্ধু,
যাবো, তোমার বাড়ী ॥
খাল বিলের ছোট মাছ খাবো,
সাথে, থাকবে, আতপ চালের ভাত ॥
কাগজী লেবুর স্বাদ নিবো,
তোমার গাছের কাঁচা মরিচ,
লাল শাকের, বর্ণিল দাগ হবে
মাখা টেংরা মাছের ঝোল ॥
ভাবতেই মুখে, পানি আসে
এখনই যাওয়ার, অনুভূতি জাগে ॥
মনে পড়ে — কত বার,
তোমার বাড়ী গিয়ে,
দুই বন্ধু মিলে, সবকিছু ভুলে,
কাটিয়েছি কতদিন ॥
মোড়ের চা দোকানে
সাদা কাঁচের গ্লাসে
রং চা খেয়ে, সাথে খাস্তা বিস্কুট
আর মশলাদার বেকারীর চানাচুর ॥
কত আড্ডাই-না জমেছিল,
এখন! সেই-সব কথা মনে পড়ে ॥
সেই দিন কি! আর?
আসবে ভাগ্যে,
মনের টানে, গাঁয়ের গানে ॥
দুই বন্ধু মিলে আবারো
আড্ডা জমাবার ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
১১ জীবনবোধ

সংগ্রামের অপর নাম জীবন

কষ্ট পেয়েছি
তাই খানিকটা চক্ষুযুগল
অশ্রু সজল হয়েছিল ॥
কষ্টের কথা —
কখনও কাউকে বলতে নেই
বলে কি লাভ?
কেউ কি — কষ্টের ভাগিদার হয়?
কখনই — না
তাই নিজের কষ্ট
নিজেই সংবরন করতে হয় ॥
সামলিয়ে নিতে হয় ॥
কিছুক্ষণ সময় কেন হতাশ হয়েছিলাম বলে
একটু বে-মানান ছিলাম ॥
পরে ভাবলাম, দুঃখ করে কি লাভ?
জীবন তো দুঃখকষ্টে ভরা হবে
সংগ্রামী হবে ॥
মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে ॥
এবং দৃঢ়ভাবে পথ চলতে হবে ॥
এখন ঠিক তাই-ই করছি ॥
দুঃখকষ্ট ভয় — একদম নয়
এগিয়ে চলার নাম-ই — "জীবন"
সংগ্রামের অপর নাম-ই — "জীবন"

২ই অক্টোবর ২০২২
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
১২ স্মৃতি

কাজলা দিদি

বাঁশ
বাগানের
মাথার উপর
চাঁদ উঠেছে ঐ ॥
মাগো
আমার,
শোলক বলার
কাজলা দিদি
কই?
দু'জন দিদি ছিল
মা চলে গেছে আগে
ও মারা গেছে পরে
এখন শুধু মনে পড়ে ॥
পড়ুন →
পাণ্ডুলিপি থেকেE. H. Chowdhury
১৩ In English

Stress

Stress
never could be
sound sleep.
The whole night
you have to
wake up.
But after
overnight —
no excuses
for your
daily work.
Everything
interconnected:
your income.
"Anything less
never could be plus." 
পড়ুন →
From the manuscriptE. H. Chowdhury
পাণ্ডুলিপির তাক দেখুন →